R.N Fashion House

আসছে বৈশাখ, বাঙালি সাজের দিন

এবারের বৈশাখের আয়োজন হবে অন্যান্যবারের চেয়ে একেবারে ভিন্ন। বাইরের ভিড় এড়িয়ে চলতে হবে। সে জন্য বেশির ভাগ আয়োজনই হবে বাড়িতে বা একেবারে ঘরোয়া। আর আয়োজন যা–ই থাকুক না কেন, মুখে মাস্ক থাকতেই হবে। ফলে মুখের সাজের বেশির ভাগটাই ঢাকা পড়ে যাবে। বিশেষ করে ঠোঁটের লাল লিপস্টিক। কিন্তু লাল ছাড়া কি বৈশাখ জমে? প্রশ্নটা মাথায় ঘুরেফিরেই আসে। সামগ্রিক অবস্থা বিবেচনায়, এবার সবকিছুতেই ছাড় দিতে হবে। তেমনি ছাড় দিতে হবে সাজগোজেও। ঠোঁটের লাল এবার ঢাকা থাক, বরং বাড়ুক পোশাকের লাল।

সাদা আর লাল বৈশাখের ট্রেডমার্ক রং। তাই পোশাক হোক সাদা-লালে। নারী–পুরুষ, তরুণ–তরুণী, বয়স্ক–শিশু—সবার পোশাকই হোক লাল-সাদায়। এখন বাবা-মায়ের পোশাকের সঙ্গে মানিয়ে কেনা যায় শিশুদের পোশাক। তাতেও লাল-সাদা থাক। পোশাকের লাল আর সাদায় মুছে যাক ঠোঁট রাঙাতে না পারার দুঃখ।