R.N Fashion House
বিস্কুট ব্যবসায়ীর প্রেমে পড়েছেন বিজেপির শ্রাবন্তী
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে রোশন সিংয়ের কাগজে–কলমে ছাড়াছাড়ি হয়নি। তবে ঘর আলাদা হয়েছে। মাস ছয়েক হলো তাঁদের দুটি পথ বেঁকে গেছে দুদিকে। কারও সঙ্গে কারও কোনো যোগাযোগ নেই। এদিকে সিনেমার পাশাপাশি নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে জানা গেল, নতুন করে প্রেমে পড়েছেন শ্রাবন্তী। এই খবর ফলাও করে প্রচার করেছে আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস বাংলাসহ অসংখ্য ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রাবন্তীর নয়া প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী, পেশায় ব্যবসায়ী।
অভিরূপ আর শ্রাবন্তী প্রতিবেশী, থাকেন পাশাপাশি ভবনে। ইনস্টাগ্রামে এখন পর্যন্ত মাত্র ১৩টি পোস্ট অভিরূপের। ১৯১ জন ‘ফলো’ করছেন তাঁকে। তাঁদেরই একজন শ্রাবন্তী। অভিরূপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঝুলছে তালা (পড়ুন, অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখা)। পরিচয়সূচক বিশেষণের জায়গায় লেখা ‘ব্যবসায়ী’। জানা গেছে, একটি বেকারি সংস্থার মালিক তিনি। পার্টি করতে ভালোবাসেন। শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কের এক মাস পূর্তি উপলক্ষে পার্টিও করেছেন। ব্যস্ততার ফাঁকেও দুজনে উদ্যাপন করেছেন এই সম্পর্ক। এরপর থেকেই কাছাকাছি মানুষের বাইরেও জানাজানি হয়ে যায় তাঁদের সম্পর্ক।




0 Reviews